Bangladesh System Administrators Forum

  • HOME
  • EVENT
    • BDSAF 2023
      • EVENT BRIEF
      • TECHNICAL SESSION
        • SESSION 1 (Next Gen Computing)
          • DevOps
          • NFVI
          • Cloud Native
        • SESSION 2 (AI & Blockchain)
          • Block Chain
          • Application Modernization
        • Session 3 (Cybersecurity)
          • Wakeup Call for Bangladesh
          • 4IR in Bangladesh
    • BDASF 2024
      • ZTNA IN CYBER SECURITY “TRSUT NO ONE, VERIFY EVERYTHING”
      • Open Source WAF Pitch Deck
      • Artificial Intelligence (AI) in Cybersecurity
    • BDSAF 2025
      • TECHNICAL SESSION
        • SOC Modernization and Threat Hunting
        • Securing Infrastructure
        • Challenges of Multi-Tenancy for Cloud-Native Applications
        • Ransomware, Incident Response & Forensics
        • Zero Trust: Securing Bangladesh’s Digital Future
        • Misinformation as a Catalyst for Unrest: The Social Media Impact in Bangladesh
        • Security in AI-Driven Development
        • Cyber Resilience in the Age of AI & Automation
        • Don’t Get Hacked: Let AI Guard Your Gate
        • DevSecOps in the AI Era: Security Gates that Scale
  • NEWS
  • ABOUT
    • ABOUT BDSAF
    • GALLERY
    • OUR ADVISOR
    • SUBSCRIPTION
    • Executive Committee (EC)
  • CAREER
  • NEWSLETTER
    • ABOUT SYSBYTE
    • NEWSLETTER ISSUE-01
  • CONTACT
  • BLOG
  • FORM
    • USER-REGISTRATION

নতুন প্রযুক্তির উপর দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সিস্টেম অ্যাডমিন দিবস উদযাপন

নতুন প্রযুক্তির উপর দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সিস্টেম অ্যাডমিন দিবস উদযাপন

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পারস্পরিক সহযোগিতায় নতুন প্রযুক্তির উপর দক্ষতা অর্জনের মধ্য দিয়ে ঢাকার কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইবিইএ) পালিত হলো সিস্টেম অ্যাডমিন দিবস। শুক্রবার সকালে উদ্বোধনী পর্বের পর দিনব্যাপী তিনটি কারিগরি প্রশিক্ষণ কর্মশালা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করে বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিসাফ)।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এর সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম.এ হামিদ এবং ইন্টারনেট সেবাদানকারি প্রতিষ্ঠানদের সংগঠন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক চতুর্থ শিপ্ল বিপ্লব সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে সংগঠনটিকে নতুন নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম অ্যাডমিন, তথ্যপ্রযুক্তি খাতে কারিগরি এবং কম্পিউটার অপারেশনে রত প্রায় এক শ’ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্যানেল আলোচনায় উপস্থিতিদের নতুন প্রযুক্তির উপর দক্ষতা অর্জনে উৎসাহ দেন এপিনিক কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির।

ক্লাউড প্লাটফর্মকে ভিত্তি করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর বিষয়ে আলোকপাত করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম ব্রেইন স্টেশন কর্মকর্তা মিফতা উদ্দিনঅ এছাড়াও একই ধরনের বক্তব্য দেন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক টুটুল সিদ্দিক অর্ণব ও বিডিসাফ আহবায়ক জোবায়ের আল মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরবর্তী প্রজন্মের কম্পিউটিং এর ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেন বিজেআইটি’র প্রশিক্ষক আমির হোসাইন, জিপি’র হেড অব ক্লাউড নেটওয়ার্কিং সিকিউরিটি রাসকিন পাল, বিকাশের প্রধান প্রকৌশলী এস এম দিদারুল আবেদীন এবং ওরাকল বাংলাদেশের জ্যেষ্ঠ ক্লাউড আর্কিটেক্ট আল ইমরান।

বিকেলে ব্লকচেইন এবং এআই কনভার্জিং এর ওপর আলোকপাত করেন লিংক থ্রি সিটিও রাকিবুল হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাদেক ফেরদৌস এবং ব্রেইন স্টেশন ২৩ সিটিও মোহাম্মাদ মিজানুর রহমান।

আর সাইবার নিরাপত্তা নিয়ে দিনব্যাপী আয়োজনের শেষ সেমিনারটি নিয়েছেন বিডিএসএএফ যুগ্ম আহ্বায়ক মুহিবুল মুক্তাদির তানিম, ঢাকা ব্যাংক এর এভিপি মোহাম্মাদ আশফাকুর রহমান এবং বিজিডি ই-গভ সার্টের ডিজিটাল ফরেনসিক অ্যানালিস্ট রুবায়াত বিন মোদাছসের।

  • NEWS YEAR2023
News Link PREVIEW
  • GET SOCIAL

© 2026. BDSAF All rights reserved. Developed By Md Mijanur Rahman

TOP